
ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার দীর্ঘদিনের ত্রুটি এবং দুর্বলতার প্রতিচ্ছবি।
এই ডকুমেন্টারিটিতে আমরা এফ সিরিজের প্রশিক্ষণ বিমানগুলোর বারবার দুর্ঘটনার কারণ অনুসন্ধান করেছি। কেন এই পুরোনো এবং ঝুঁকিপূর্ণ বিমানগুলো এখনো ব্যবহার করা হচ্ছে? প্রতি বছর প্রতিরক্ষা খাতে বিপুল বাজেট বরাদ্দ থাকলেও, বিমান বাহিনীর আধুনিকায়নে কেন এত অনীহা? ৩৪ বছরে ৩২টি বড় দুর্ঘটনা ঘটার পরেও কেন কর্তৃপক্ষের টনক নড়েনি?
আমরা খতিয়ে দেখেছি এফ-৭ বিজিআই বিমানের ইতিহাস, চীনের তৈরি এই যুদ্ধবিমানের দুর্বলতা এবং বিশ্বজুড়ে এর ‘উড়ন্ত কফিন’ খ্যাতি। তুলে ধরেছি পূর্বের দুর্ঘটনাগুলো এবং নিহত পাইলটদের কথা। প্রশ্ন তুলেছি ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ পরিচালনার যৌক্তিকতা নিয়ে। সামরিক সরঞ্জামের মান নিয়ে বিতর্ক, প্রতিরক্ষা বাজেটের অপ্রতুলতা এবং অন্যান্য খাতে মাত্রাতিরিক্ত ব্যয় – এই সবকিছুই আমাদের আকাশ প্রতিরক্ষার দুর্বলতাকে প্রকট করে তোলে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্পে বিশাল দুর্নীতির অভিযোগের বিপরীতে কেন বিমান বাহিনীর প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম কেনা হয় না?
এই ভিডিওটি শুধুমাত্র একটি দুর্ঘটনার বিবরণ নয়, বরং একটি নীরব গণহত্যা এবং আমাদের সিস্টেমের ব্যর্থতার প্রতিধ্বনি। কত আর জীবন গেলে আমরা সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন করতে শিখব?
Leave a Reply